ডেলিভারি ও শিপিং নীতিমালা (Shipping Policy)
SQYRA সবসময় চেষ্টা করে আপনার অর্ডার করা পণ্য দ্রুত, নিরাপদ এবং সঠিকভাবে আপনার কাছে পৌঁছে দিতে। আমাদের ডেলিভারি পদ্ধতি ও শর্তাবলী নিচে সহজভাবে তুলে ধরা হলো।
শিপিং চার্জ কত?
রেগুলার শিপিং শুধুমাত্র ঢাকা শহরের জন্য প্রযোজ্য। কুরিয়ার পার্টনার দ্বারা ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারী দেয়া হয়। চার্জ ৫০ টাকা।
রেগুলার শিপিং ঢাকা শহর ছাড়া সারা বাংলাদেশে প্রযোজ্য। কুরিয়ার পার্টনার দ্বারা ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারী দেয়া হয়। চার্জ ৯০ টাকা (ন্যূনতম)। তবে ওজনের কারণে চার্জ পরিবর্তিত হতে পারে। আপনাকে কল করে নিশ্চিত করা হবে।
ডেলিভারীর আনুমানিক সময় কত ?
রেগুলার শিপিং এ ঢাকা শহরের মধ্যে ১-৩ কার্যদিবস এবং সারা বাংলাদেশে (ঢাকা মেট্রো বাদে) ২-৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হবে। সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি কার্যদিবসের অন্তর্ভুক্ত থাকবে না। কোনো বিশেষ কারণ ছাড়া যেমন প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি, ঢাকা শহরে ৩ দিনের মধ্যে এবং সারা বাংলাদেশে ৫ দিনের মধ্যে ডেলিভারি করা হবে।
কিভাবে ডেলিভারি করা হবে?
ঢাকা শহর এবং সারা বাংলাদেশে কুরিয়ার পার্টনার দ্বারা ডেলিভারী দেয়া হয়। যদি আপনার এলাকায় কোন কুরিয়ার সার্ভিস পাওয়া না যায়, তাহলে SQYRA TEAM আপনার সাথে যোগাযোগ করবে এবং একটি সুবিধাজনক বিকল্প ডেলিভারি লোকেশনে ডেলিভারি দেওয়া হবে।
ওয়ারেন্টি এবং লুকানো খরচ (বিক্রয় কর, জরিমানা ইত্যাদি) সম্পর্কে ?
কোন অতিরিক্ত ট্যাক্স, লুকানো খরচ বা অতিরিক্ত চার্জ নেই। ওয়েবসাইটে উল্লেখিত মূল্য চূড়ান্ত মূল্য। আমাদের মূল্য সব অন্তর্ভুক্ত। তালিকার মূল্যের সাথে সমস্ত কর অন্তর্ভুক্ত করা হয়েছে।
SQYRA কি আন্তর্জাতিকভাবে ডেলিভারি করে?
হ্যাঁ, SQYRA আন্তর্জাতিকভাবে আইটেম ডেলিভারি করে। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে কল করুন।
🧾 অর্ডার প্রসেসিং
🚚 ডেলিভারি পার্টনার
নিরাপদ ও সময়মতো ডেলিভারির জন্য আমরা Steedfast & Sundarban কুরিয়ার সার্ভিস ব্যবহার করি। ( সুন্দরবন কুরিয়ারের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না,সম্পূর্ন টাকা এডভান্স করতে হবে )